হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

পঞ্চগড় প্রতিনিধি

অভিযুক্ত ব্যক্তি পুলিশি হেফাজতে পঞ্চগড় সদর থানায় রয়েছেন। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড় সদর উপজেলায় গোলাম মোস্তফা (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী সারমিন আক্তার সাথীর (২৯) বিরুদ্ধে। এই ঘটনায় পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ সাথীকে আটক করেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত মোস্তফা ওই গ্রামের সুজাউল হকের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ও দিনমজুর।

বর্তমানে মোস্তফার স্ত্রী সারমিন আক্তার সাথী পুলিশি হেফাজতে পঞ্চগড় সদর থানায় রয়েছেন। আহত মোস্তফার অবস্থা গুরুতর। তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, রোববার দিবাগত রাতে সেহরি খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। সকাল ৬টার দিকে মোস্তফা বাড়ির সদস্যদের ডাকাডাকি শুরু করেন। এরপর পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তবে ঘটনার বিস্তারিত কেউ জানাতে পারেননি। প্রায় ১২ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে এক মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। তবে আটক নারীকে জিজ্ঞাসাবাদে কোনো কথা বলছেন না। ভুক্তভোগী ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এনসিপি কর্মীকে মারধর, থানায় মামলা

সড়কে প্রাণ গেল উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার

ওসিকে গালাগালের অভিযোগ: উপজেলা বিএনপি সভাপতি আটক

ঢাকায় পৃথক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

দলীয় নয়, আমরা জনগণের সরকার গঠন করব: তথ্যমন্ত্রী

বেকারির ডালডায় মিলল মরা ইঁদুর

সাবেক মন্ত্রী আব্দুর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

রাজউকের উচ্চমান সহকারী ফাতেমার আয়কর নথি জব্দের নির্দেশ

রাজধানীতে বৃদ্ধা খুন: গৃহকর্মী ও চোরাই স্বর্ণের ক্রেতা গ্রেপ্তার

জাহাজ বাড়িতে জঙ্গি নাটক: হাসিনাসহ ৫ জনকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ