হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

উদ্ধার অজগর সাপ। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ঘর থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উঁচাপুল মজিদ মঞ্জিল থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, আজ দুপুরে উপজেলার উঁচাপুল মজিদ মঞ্জিলে ঘরের ভেতরে হঠাৎ দেখা যায় একটি বড় অজগর সাপ। ঘরের সবাই অজগর সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। একপর্যায়ে চিৎকার চেঁচামেচির পর এলাকাবাসী জড়ো হয়ে সাপটিকে মারার জন্য প্রস্তুতি নেয়।

পরে স্থানীয় এক ব্যক্তির ফোনে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। পরে ফাউন্ডেশন কর্তৃপক্ষ এক ঘণ্টা প্রচেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক বলেন, প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।

কুমিল্লায় ট্রাকচাপায় বৃদ্ধা ২ বোন নিহত

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

খুলনা নগরীতে এসএসসির ১০ কেন্দ্র বাতিল

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার ঘটনায় সহকর্মী গ্রেপ্তার

ভোলায় শিশুকে ‘দত্তক’ দিয়ে অপহরণ নাটক মায়ের, ঢাকায় নেওয়ার পথে উদ্ধার

কুষ্টিয়ায় ‘ওপরওয়ালা’ এখন আমি: আমির হামজা

ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা

ফোনে ডেকে নিয়ে স্কুলছাত্রী বিন্তিকে হত্যা করা হয়: পুলিশ

জাতীয় সংগীত না পারায় গ্রাম পুলিশে নিয়োগ পেলেন না কেউ

ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার