হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে কৃষিজমিতে পড়ল মর্টাল শেল, আতঙ্কে স্থানীয়রা

সীতাকুণ্ড (চট্টগ্রাম), প্রতিনিধি

মর্টার শেলটি কৃষিজমির কাঁদামাটির ভেতরে পড়েছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষিজমিতে মর্টার শেল পড়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পিএচপি গেটসংলগ্ন সোনালিপাড়া এলাকার কৃষিজমিতে মর্টার শেল পড়ার ঘটনা ঘটে। এ সময় প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মো. ইউসুফ জানান, দুপুরে কৃষিজমিতে কাজ করছিলেন তাঁরা। কাজের সময় তাঁদের জমি থেকে বেশ কিছুটা দূরে আরেকটি জমিতে একটি মর্টার শেল পড়ে। এ সময় বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। মর্টার শেল পড়ার কিছুক্ষণ পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। মর্টার শেলটি কাদায় পড়ায় মাটির অনেক গভীরে ঢুকে গেছে। ফলে ওপর থেকে এটি দেখা যায়নি।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কৃষিজমিতে মর্টার শেল পড়ার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বিষয়টি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে কাজ করছে।

তিন আসনে গৃহবিবাদে বিএনপি

মাদকের চালান বন্ধ ও পানি চান ভোটাররা

আমার অঙ্গীকার মাদক-সন্ত্রাস নির্মূল

দফায় দফায় অবৈধ অস্ত্র উদ্ধার, তবু ভয়

মানিকগঞ্জ-১ আসন: বিএনপির গলার কাঁটা বিদ্রোহী

নাটোরে ইসলামী ব্যাংকের ৪ কোটি টাকার লেনদেনে স্থগিতাদেশ

উত্তরায় পাখির চোখে নিরাপত্তা দেবে র‍্যাব, প্রস্তুত থাকবে হেলিকপ্টার

উত্তরায় সিসিটিভিতে ভোটকেন্দ্রে নজরদারি করবে সেনাবাহিনী

শিক্ষার্থীকে যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগে রাবি শিক্ষককে অব্যাহতি

দুদকের মামলায় মৎস্য সমিতির চার দলনেতার পাঁচ বছর করে কারাদণ্ড