হোম > সারা দেশ > চাঁদপুর

প্রতিপক্ষের ঘুষিতে অটোরিকশাচালকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

বিল্লাল হোসেন। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে এক ব্যক্তির ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম আবুল বাশার (৪৫), তিনি ঘটনার পর পালিয়ে গেছেন। আর বিল্লাল হোসেন উপজেলার ইছাপুর গ্রামের আলমগীর ভেন্ডারবাড়ির মৃত সোনা মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

স্থানীয় বাসিন্দা কামাল ভেন্ডার ও সাদ্দাম হোসেন জানান, বিল্লাল হোসেন ও আবুল বাশার প্রতিবেশী। উভয়ের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। বৃহস্পতিবার এসব বিষয় নিয়ে থানায় অভিযোগ করেন আবুল বাশার।

শুক্রবার বিকেলে ইছাপুরা গ্রামের রমজান আলী লিটনের দোকানের সামনে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল বাশার পেছন দিক থেকে বিল্লাল হোসেনের ঘাড়ে ঘুষি দেন। এতে ঘটনাস্থলেই বিল্লাল মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রাথমিকভাবে জানা গেছে, কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে অভিযুক্ত আবুল বাশার বিল্লাল হোসেনকে একটি ঘুষি মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান এবং পরে তাঁর মৃত্যু হয়। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের চলন্ত গাড়িতে আগুন

খুলনায় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী দুই ভাই জখম

রাজধানীর হাতিরঝিলে মাথায় ইট পড়ে নারীর মৃত্যু

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

মালদ্বীপে অগ্নিকাণ্ড: নিহত তাজউদ্দিনের লক্ষ্মীপুরের বাড়িতে মাতম

এমপিকে অভ্যর্থনার পর হত্যা মামলার আসামির পোস্ট ‘এয়ারপোর্টে ভাইকে রিসিভ করলাম’

কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজশিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার

নদীর পাড়ে পড়ে ছিল অজ্ঞাতনামা যুবকের গলাকাটা ও মাথাবিহীন লাশ

নদ্দায় ফুটওভারব্রিজের নিচে আগুন