হোম > সারা দেশ > ঢাকা

পৌনে দুই ঘণ্টায় ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজের এক কেন্দ্রে ভোট পড়েছে ২৬৬টি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাররা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-১৭ আসনের ‎ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজে তিনটি কেন্দ্রের একটিতে সকাল ৯টা ১৮ মিনিট পর্যন্ত ২৬৬টি ভোট পড়েছে। আজ সকাল সাড়ে ৯টায় আজকের পত্রিকাকে এই তথ্য জানান কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার হুমায়ুন কবির।

‎তিনি জানান, কেন্দ্রটিতে মোট ভোটার ৩ হাজার ৬৮টি। সবাই পুরুষ ভোটার। সকাল সাড়ে ৭টা থেকে ৫টি বুথে ভোট গ্রহণ শুরু হয়। শুরু থেকেই ভোটার উপস্থিতি বেশি ছিল। সকাল ৯টা ১৮ মিনিট পর্যন্ত ২৬৬টি ভোট কাস্ট হয়েছে। ‎

‎এদিকে স্কুলটির দুতলা ও তিনতলায় আরও দুটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের লাইন দেখা গেছে। কেন্দ্র দুটির প্রিসাইডিং অফিসাররা জানান, কেন্দ্র দুটিতে প্রায় তিন হাজার করে ভোটার রয়েছে। সকাল থেকেই ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে আসেন। কতজন ভোট দিয়েছে, তা গণনা করা হয়নি।

‎এর আগে সকাল থেকে কেন্দ্র তিনটির বাইরে দীর্ঘ লাইন দেখা যায়। প্রায় ৯ হাজার ভোটার তিনটি কেন্দ্রে। সবাই পুরুষ ভোটার। মুখলেসুর রহমান নামের এক ভোটার বলেন, ‘সকালে এসে লাইনে দাঁড়িয়েছি। লাইনে দাঁড়িয়ে আছি। তবে ভোটের পরিবেশটা ভালোই দেখছি।’

রাজশাহীতে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩৩ শতাংশ

সুন্দর পরিবেশে জীবনের প্রথম ভোট দিলাম: তামিম ইকবাল

খুলনায় ভোটকেন্দ্রে ধাক্কাধাক্কিতে অসুস্থ বিএনপি নেতা, হাসপাতালে মৃত্যু

বাগেরহাটে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৯, পৃথক স্থানে অভিযানে অস্ত্রসহ আটক ১

পোস্টাল ভোট দেওয়ার পরও কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার চেষ্টা, স্কুলশিক্ষককে জরিমানা

রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

চোখে আলো নেই, তবু ভোটের পথে জোলেখা

ভোটকেন্দ্র এলাকায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ

ঢাকা–১৫: ‘অনেক দিন পর সুষ্ঠু ভোটের সুযোগ’, মিটেছে ‘পিপাসা’, ভোটকেন্দ্রে স্বস্তি ও প্রত্যাশা

চট্টগ্রাম-৫: এক কেন্দ্রে আড়াই ঘণ্টায় ৯৮ ভোট কাস্ট