হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তা-কর্মচারীর বদলি, বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসের তিন কর্মকর্তা-কর্মচারীর বদলি করা হয়েছে। গতকাল বুধবার সকালে ভূমি অফিসটিতে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। নির্ধারিত সময় পরেও অফিস তালাবদ্ধ দেখতে পান তিনি। এ ঘটনায় তিনজনকে বদলি করা হলো।

ওই তিন কর্মকর্তা-কর্মচারী হলেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতি। এঁদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং জান্নাতিকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেন, বুধবার রাতেই তিনজনকে বদলি করা হয়। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বুধবার সকাল ৯টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে হাজির হন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারীকে দেখতে পাননি। অফিস ছিল তালাবদ্ধ। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর একজন এসে তালা খুলে দিলে ভেতরে প্রবেশ করেন প্রতিমন্ত্রী।

এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যাঁরা রাষ্ট্রীয় অর্পিত দায়িত্বে অবহেলা করবেন এবং জনগণের সেবায় বিঘ্ন ঘটাবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের এমন উদাসীনতা সরকারের জনসেবামূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে।

টঙ্গিবাড়ীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সংঘর্ষ, ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত

বঙ্গোপসাগরে জেলেদের দুই পক্ষের সংঘর্ষ, নিখোঁজ ২

ইবির শিক্ষিকা হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ, থামছে না স্বজনদের আহাজারি

সাতক্ষীরায় ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে স্ত্রীর মামলা

ইবির নিহত শিক্ষিকার বুকে, পিঠে ও পেটে একাধিক জখম

অটোরিকশচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

সিরাজদিখানে অবৈধ কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

যশোরে হোটেলের কক্ষ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ভিশন-৭১ ডেভেলপমেন্টের আতিক ও স্ত্রীর জমি-ফ্ল্যাট ক্রোক