হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের মিছিলে ২ জনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি-জামায়াতের নির্বাচনী মিছিলে আবদুস সহিদ (৪৮) ও ওবায়দুল হক (৫০) নামের দুজন মারা গেছেন। আজ সোমবার এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অরূপ পাল তাঁদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

মৃত আবদুস সহিদ জামায়াতের কর্মী ও ওবায়দুল হক বিএনপির কর্মী বলে জানা গেছে। সহিদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্ছানগর এলাকার বাসিন্দা ও ওবায়দুল একই এলাকার আব্দুল মুনাফের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকেলে জেলা শহরে জামায়াতের প্রার্থী রেজাউল করিমের সমর্থনে গণমিছিল বের হয়। মিছিলে হঠাৎ আবদুস সহিদ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির গণমিছিল বের হয়। এতে ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে আরএমও অরূপ পাল আজকের পত্রিকাকে বলেন, ‘আলাদা দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আসার পথেই তাঁদের মৃত্যু হয়েছে। তাঁরা হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘দুজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। এটি মর্মান্তিক বিষয়। খোঁজখবর নেওয়া হচ্ছে।

নরসিংদীর ৫টি আসন: আ.লীগের ভোটে নজর সবার

শেরপুর-২: ‘অঞ্চলপ্রীতির’ চ্যালেঞ্জে ধানের শীষের প্রার্থী

যশোর-৫: বিএনপির প্রতিপক্ষ বিএনপি

বরিশালের ৩টি আসন: সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী

রংপুর-২ আসনে নির্বাচনী উত্তাপ: ত্রিমুখী লড়াইয়ের উত্তেজনা

চট্টগ্রাম বিভাগ: ভোটারদের মতে বিএনপি এগিয়ে

উত্তরায় প্রস্তুত সেনাবাহিনী, যেকোনো কেন্দ্রে পৌঁছাতে ১০ মিনিট

পাথরঘাটায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

নির্বাচিত হলে মাদারীপুরকে একটি শিল্পনগরী গড়ে তুলব: খোকন

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম আটক