হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার মো. আলামিন। ছবি: আজকের পত্রিকা

বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা আড়াইটার দিকে শহরের নিশিন্দারা খাঁ পাড়া এলাকার আলিফ লাম মিম ছাত্রাবাসের একটি কক্ষ এবং সংলগ্ন ইউক্যালিপটাসের বাগানে অভিযান চালায়। এ সময় নিশিন্দারা এলাকার মাদক কারবারি মো. আলামিনকে (২৫) গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাঁর কাছ থেকে ১৪ বোতল ফেয়ারডিল মাদক, একটি চায়নিজ কুড়াল, দুটি হাঁসুয়া, একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি দেশীয় চাকু এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিশেষ মুখোশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আলামিনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

নববর্ষ উপলক্ষে গুলশানে বর্ণাঢ্য বৈশাখী মেলা

‎উত্তরায় কোটি টাকার কোকেনসহ দুজন গ্রেপ্তার

মাদকের জন্য মাকে ছুরি ধরেন বাবা, কেড়ে নিয়ে বাবাকে ছেলের হত্যা, মায়ের মামলায় গ্রেপ্তার

ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

১০ টাকার বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত

আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহে সহিংসতায় জড়ানো বাবা-ছেলেকে বিএনপি থেকে বহিষ্কার

চট্টগ্রামে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন