হোম > সারা দেশ > মৌলভীবাজার

কমলগঞ্জে বালু তোলার দায়ে একজনের ৩ মাসের জেল

মৌলভীবাজার প্রতিনিধি

ঘটনাস্থল থেকে চারটি ডাম্প ট্রাক জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিক মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থল থেকে চারটি ডাম্প ট্রাক জব্দ করা হয়। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার রানীর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। এতে কমলগঞ্জ থানা-পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অসুস্থ ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হবে: সৈয়দপুর জেলা বিএনপি নেতা

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

রেশমশিল্প ধরে রাখতে বোসনির পরবর্তী প্রজন্ম তৈরি করতে হবে: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

ত্রাণ বিতরণে দল-মত দেখা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মিরসরাইয়ে চার গাড়ির সংঘর্ষে পথচারীর মৃত্যু

অটোরিকশাচালককে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও ২৭ শিশু

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

তুমি ফেল, ছয় মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

একসঙ্গে জন্মানো ৫ শিশুকে লালন-পালনে আর্থিক সংকটে পরিবার