চট্টগ্রামের সন্তান বাংলাদেশ সরকারের তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম সমিতি ঢাকা।
অভিনন্দনপ্রাপ্তরা হলেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত সৌজন্য সাক্ষাৎকালে সমিতির নেতারা তাঁদের হাতে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।