হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

রূপন কান্তি দে। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোক করে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় অচেতন অবস্থায় তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত পুলিশ কর্মকর্তার নাম রূপন কান্তি দে (৫০)। তিনি চকরিয়া থানার আওতাধীন হারবাং পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিনহাজুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, ওই পুলিশ কর্মকর্তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি স্ট্রোক করে মারা গেছেন।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এএসআই রূপন অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে মৃত্যুর খবর ছড়ায়।

স্থানীয় দুজন ব্যক্তি জানান, গতকাল বিকেলে হারবাং বাজারের অদূরে মালিপাড়া এলাকায় যান রূপন ও কয়েকজন পুলিশ। সেখান থেকে ফেরার পর হারবাং স্টেশনে জুনাইদ নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। কথা বলার একপর্যায়ে রূপন মাটিতে ঢলে পড়েন। এ সময় বমিও করেন তিনি। রূপনকে ওই ফাঁড়ির এসআই মোফাজ্জল হোসেন হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘এএসআই রূপনের স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সত্য নয়।’

হাতিয়ায় জাহাজমারা উচ্চবিদ্যালয়ে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা

টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে বিস্ফোরণে যুবক আহত

সিলেটে হামলা চালিয়ে বাউলগানের আসর পণ্ড

ঈদের প্রথম কর্মদিবসে পাম্পগুলোতে নেই তেল, ভোগান্তি চরমে

পুকুরে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

নিরাপদ ঈদযাত্রায় পুলিশ সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন: আইজি

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

ঈদের পর সালাম-কোলাকুলিতে সচিবালয়ে কর্মদিবস শুরু

বাগেরহাটে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত