হোম > সারা দেশ > রংপুর

কাঠবোঝাই ট্রলির চাপায় আরএফএলের কর্মী নিহত

রংপুর প্রতিনিধি

কাঠবোঝাই ট্রলির সামনের অংশ ভেঙে পড়েছে। ছবি: আজকের পত্রিকা

রংপুরের তারাগঞ্জে কাঠবোঝাই ট্রলির চাপায় পিষ্ট হয়ে আরএফএল গ্রুপের এক কর্মী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের বামনদীঘি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম ইসলাম প্রাণ-আরএফএল গ্রুপের মাল্টিলাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড-২-এর প্রোডাকশন বিভাগের সিনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি তারাগঞ্জ উপজেলার মামুনপাড়া চিলাপাক এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় বামনদীঘি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হওয়ার সময় গাছবোঝাই শ্যালো মেশিনচালিত একটি ট্রলি তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামীম নিহত হন। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রলি ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ট্রলিচালক পালিয়ে গেছেন। লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের মামলায় মৎস্য সমিতির চার দলনেতার পাঁচ বছর করে কারাদণ্ড

সিলেট বিভাগ: কোন্দল, বিদ্রোহীর চাপে বিএনপি, জোটে ‘দুর্বল’ জামায়াত

বরগুনায় জামায়াত ও বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ময়মনসিংহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত, বিক্ষুব্ধ জনতার আগুন

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ

ভৈরব নদে ৯০০ টন কয়লাবোঝাই জাহাজডুবি

দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাকে না ধরলে ওসির বিরুদ্ধে ব্যবস্থা: ময়মনসিংহের ডিআইজি

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

কিশোরগঞ্জে ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকছে ৫ স্তরের নিরাপত্তাবলয়