হোম > সারা দেশ > রাজশাহী

আদালতে হাজির হননি ছেলে, মা-বাবা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। ছবি: আজকের পত্রিকা

মামলার ধার্য তারিখে ধর্ষণ মামলার প্রধান আসামি হাজির না হওয়ায় তাঁর মা-বাবার জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন রাজশাহীর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন মইদুল ইসলাম (৫৫) ও তাঁর স্ত্রী অজিফা বেগম (৫০)। তাঁদের ছেলে মোবারক হোসেন ওরফে লালচাঁন (২১) মামলার প্রধান আসামি।

তাঁদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামে। লালচাঁনের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট লালচাঁন এক কিশোরীকে (১৪) ধর্ষণ করেন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে ওই কিশোরীর পরিবার বিষয়টি লালচাঁনের মা-বাবাকে জানায়। কিন্তু তাঁরাও ছেলের পক্ষ নিয়ে তাঁদের তাড়িয়ে দেন। এ ঘটনায় ওই বছরের ১২ জুন আদালতে চারজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

আদালত সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ওই কিশোরী একটি কন্যাসন্তানের মা হয়েছে। মামলা দায়েরের পর লালচাঁন গ্রেপ্তার হয়েছিল। তখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায় নবজাতক শিশুটি ধর্ষণের কারণেই হয়েছে। পরবর্তীকালে আসামি আদালত থেকে জামিন পান। এরই মধ্যে পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

মামলার আসামি পক্ষের আইনজীবী আব্দুস সবুর বলেন, ধার্য তারিখে আসামি লালচাঁন আদালতে হাজির হননি। অন্য আসামিরা হাজির ছিলেন। আদালত তাঁর মা-বাবার জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন। আদেশের সময় আদালত তাঁদের ছেলেকে হাজির করতে বলেছেন।

কুমিল্লায় ট্রাকচাপায় বৃদ্ধা ২ বোন নিহত

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

খুলনা নগরীতে এসএসসির ১০ কেন্দ্র বাতিল

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার ঘটনায় সহকর্মী গ্রেপ্তার

ভোলায় শিশুকে ‘দত্তক’ দিয়ে অপহরণ নাটক মায়ের, ঢাকায় নেওয়ার পথে উদ্ধার

কুষ্টিয়ায় ‘ওপরওয়ালা’ এখন আমি: আমির হামজা

ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা

ফোনে ডেকে নিয়ে স্কুলছাত্রী বিন্তিকে হত্যা করা হয়: পুলিশ

জাতীয় সংগীত না পারায় গ্রাম পুলিশে নিয়োগ পেলেন না কেউ

ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার