হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পানছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি 

নিহত নীতিদত্ত চাকমা। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সংগঠক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার সকালে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নীতিদত্ত চাকমা (৪০) পানছড়ি উপজেলা কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, সকালে সূতকর্মাপাড়া এলাকায় গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুলিবিদ্ধ অবস্থায় নীতিদত্ত চাকমাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ইউপিডিএফের (গণতান্ত্রিক) সংগঠক অমর চাকমা অভিযোগ করেন, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এই হামলার জন্য দায়ী।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের ফল হতে পারে।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু বলেন, নীতিদত্ত চাকমার মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে।

চিকিৎসকের অবহেলায় কিশোরীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে চা-শ্রমিকদের বিক্ষোভ

সুনামগঞ্জে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ায় মামলা, গ্রেপ্তার ২

সুনামগঞ্জে পাওনা ৫০ টাকা নিয়ে মারামারি, আহত কিশোরের মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত নাসিমা বেগমের দাফন পার্বতীপুরে সম্পন্ন

থানায় গিয়ে পুলিশ পরিচয়ে তদবির, সন্দেহজনক আচরণে ধরা

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

জামালপুরে গরু চুরির ‘অপবাদে’ গৃহবধূর আত্মহত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

বরগুনায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, বিচার দাবিতে মানববন্ধন

যশোরে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৮ জন আহত