হোম > সারা দেশ > খাগড়াছড়ি

নেচে-গেয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই পালন

খাগড়াছড়ি প্রতিনিধি 

সাংগ্রাই উৎসবের প্রধান আকর্ষণ মৈত্রী পানি বর্ষণে তরুণ-তরুণীরা। ছবি: আজকের পত্রিকা

মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব মাহা সাংগ্রাই উদ্‌যাপন উপলক্ষে সাংগ্রাই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় খাগড়াছড়ি শহরের পানখাইপাড়া এলাকায় মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুবকল্যাণ সংসদের আয়োজনে এই শোভাযাত্রা বের করা হয়। মোমবাতি প্রজ্বালন ও রঙিন বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

পানখাইপাড়া এলাকা থেকে শোভাযাত্রা শুরু করে শাপলা চত্বর হয়ে হাসপাতাল সড়ক ঘুরে আবার পানখাইপাড়ার মারমা উন্নয়ন সংসদ মাঠে এসে শেষ হয়। এ সময় মারমা তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক ও ছাতা নিয়ে নেচে-গেয়ে শোভাযাত্রাকে রঙিন করে তোলেন।

শোভাযাত্রার শেষে ডিসপ্লে ও সাংগ্রাইয়ের প্রধান আকর্ষণ রি-আকাজা (মৈত্রী পানি বর্ষণ) উৎসব শুরু হয়। মৈত্রী পানি বর্ষণ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

উৎসবে অংশ নেওয়া উমেচিং মারমা বলেন, ‘শোভাযাত্রার মাধ্যমে আমরা সাংগ্রাইয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছি। আমরা ঐতিহ্যবাহী পোশাক পরে সাংগ্রাইয়ের শোভাযাত্রা শেষে পানি বর্ষণে অংশগ্রহণ করেছি।’

উদ্বোধকেরা বলেন, পাহাড়ের মানুষের জনজীবন, কৃষ্টি, সংস্কৃতি ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সবাই মিলে সংস্কৃতি, সম্প্রীতি, উন্নয়ন ও শান্তির ধারা বজায় রাখার আহ্বান জানান তাঁরা।

নববর্ষ উপলক্ষে গুলশানে বর্ণাঢ্য বৈশাখী মেলা

‎উত্তরায় কোটি টাকার কোকেনসহ দুজন গ্রেপ্তার

মাদকের জন্য মাকে ছুরি ধরেন বাবা, কেড়ে নিয়ে বাবাকে ছেলের হত্যা, মায়ের মামলায় গ্রেপ্তার

ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

১০ টাকার বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত

আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহে সহিংসতায় জড়ানো বাবা-ছেলেকে বিএনপি থেকে বহিষ্কার

চট্টগ্রামে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন