হোম > সারা দেশ > ভোলা

নদীতে গোসল করতে নেমে ইটভাটার শ্রমিক নিখোঁজ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি 

নিখোঁজ আলমগীরের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে মায়া নদীতে। ছবি: আজকের পত্রিকা

ভোলার চরফ্যাশনে নদীতে গোসল করতে নেমে আলমগীর (৩৫) নামের এক ইটভাটার শ্রমিক নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেসার্স ফাহিম ব্রিকসের দক্ষিণ পাশে মায়া নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আলমগীর শরীয়তপুর জেলার ঘোষেরহাট থানার কৈলছুরি পাতার চর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আবদুর রহমান খাঁর ছেলে।

জানা যায়, আলমগীর প্রায় এক বছর ধরে ওই ইটভাটায় কাজ করছিলেন। শুক্রবার সকাল ৭টার দিকে তিনি গোসলের উদ্দেশ্যে মায়া নদীতে নামেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় সহকর্মীরা সন্দিহান হয়ে নদীতীরে যান। সেখানে তাঁর ব্যবহৃত লুঙ্গি, টুথব্রাশ ও জুতা পড়ে থাকতে দেখে উদ্বেগ বাড়ে। পরে তাঁকে না পেয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু হয়।

সহকর্মী মোসারফ হোসেন জানান, আলমগীর দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে পানিতে ডুবে যেতে পারেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং বরিশাল থেকে ডুবুরি দল আনার উদ্যোগ নেওয়া হয়।

ইটভাটার ম্যানেজার আব্বাস উদ্দিন বলেন, সকাল থেকেই আলমগীর নিখোঁজ, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হলেও এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি।

শশীভূষণ থানার উপপরিদর্শক সাজেদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডুবুরি দল আসার পর উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আলমগীরকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।

ববির ৪ কর্মচারীকে পিটিয়ে রক্তাক্ত করলেন অসদুপায়ের দায়ে বহিষ্কার শিক্ষার্থী

ভোগান্তি থেকে বাঁচতে টি-শার্টে ফুয়েল কার্ড

উলিপুরে অবৈধ দখলে থাকা ৭০ শতক খাসজমি উদ্ধার

নিখোঁজের দুই দিন পর বালুর মাঠে মিলল মধ্যবয়সীর গলাকাটা লাশ

চট্টগ্রামে যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় একজন গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় গুলিতে ঠাকুরগাঁওয়ের যুবক নিহত

এভারেস্ট জয় করতে যাচ্ছেন বাংলাদেশের নুরুননাহার

নন্দকুঁজা নদীর প্রাণ বাঁচাতে মানববন্ধন

সিরাজদিখানে সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

সলঙ্গায় অবৈধভাবে তেল মজুত করায় ২ জনের কারাদণ্ড