হোম > সারা দেশ > পঞ্চগড়

ত্রাণ বিতরণে দল-মত দেখা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি 

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ত্রাণসহায়তা তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ দুপুরে বোদা পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে। ছবি: আজকের পত্রিকা

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, শিলাবৃষ্টি যেমন কোনো দল বা ধর্ম দেখে আসেনি, ত্রাণ বিতরণেও তেমনি কোনো দল-মত দেখা হবে না। আজ শনিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় ঝোড়ো বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ত্রাণসহায়তা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

উপজেলার বোদা পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠান হয়। এতে উপজেলার ক্ষতিগ্রস্ত ৬৬০টি পরিবারের মাঝে প্রতিমন্ত্রী নগদ অর্থ, চাল ও টিন বিতরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর এবং কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রেও কোনো দলীয় পরিচয় বিবেচনা না করে কেবল যোগ্যদেরই অগ্রাধিকার দেওয়া হবে।

বর্তমান সরকার অঞ্চলভিত্তিক সমতা আনার জন্য কাজ করছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

প্রতিমন্ত্রী এদিন ১০০টি পরিবারকে নগদ দুই হাজার টাকা ও এক প্যাকেট করে শুকনো খাবার, ১৩০টি পরিবারকে এক বান্ডিল করে টিন ও নগদ তিন হাজার টাকা এবং ৪৩০ জন ক্ষতিগ্রস্তের মাঝে ১৫ কেজি করে চাল তুলে দেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোলা প্রেসক্লাবের সভাপতি অনু, সম্পাদক লিটন

মেরিন ড্রাইভসহ পর্যটন স্পটগুলো ফ্রি ইন্টারনেটের আওতায় আনা হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ছুটিতে বাড়িতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

বিনা খরচে ৬৪ জেলা ভ্রমণে বেরিয়েছেন ঝিনাইদহের তরুণ আলিম দার

সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ইন্টার্ন চিকিৎসকদের

বায়তুল মোকাররম এলাকায় ফুটপাতে দোকান বসানো নিয়ে ব্যবসায়ী ও হকারদের সংঘর্ষ

এপ্রিলের শেষ সপ্তাহে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন চালু হবে: কে এম বাবর এমপি

হাতিয়ায় সাড়ে ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, আটক ৪

মাটির পুতুলে বৈশাখের বারতা, ব্যস্ত সময় কাটছে ফরিদগঞ্জের মৃৎশিল্পীদের

মানিকগঞ্জ থেকে জ্বালানি তেল জব্দ