হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে অবৈধভাবে মজুতের ১৬৭১ লিটার ডিজেল জব্দ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে একটি দোকান থেকে জব্দ ডিজেল। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পৌরসভার আজাদ মোড় এলাকার ‘সালাম ভলকানাইজিং’ নামের একটি দোকান থেকে এই জ্বালানি তেল জব্দ করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, আজাদ মোড় এলাকায় গাড়ি মেরামত ও যন্ত্রাংশ বিক্রির দোকানটিতে কয়েকটি প্লাস্টিকের ড্রামে ডিজেল সংরক্ষণ করে রাখা হয়েছিল। পরে জব্দ করা ডিজেল সরকারি বাজারমূল্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়; যার মূল্য ধরা হয় ১ লাখ ৬১ হাজার ৬৮ টাকা।

উপজেলা প্রশাসন জানায়, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটের মধ্যে অবৈধ মজুত রোধে সারা দেশে অভিযান চলছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেলের সন্ধান পাওয়া যায়। এ সময় দোকানমালিককে পাওয়া যায়নি।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিনের নেতৃত্বে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

ইউএনও রুবানা তানজিন বলেন, বিভিন্ন ব্যবসার আড়ালে অবৈধভাবে তেল মজুত করে যাঁরা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চান, তাঁরা প্রকৃত ব্যবসায়ী নন। তাঁদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

৫ টাকার জন্য খুন, একজনের মৃত্যুদণ্ড

জ্বালানি তেলের দাবিতে বরগুনায় জেলেদের মানববন্ধন

চট্টগ্রামে ১৯ দিনব্যাপী স্বাধীনতা বইমেলা শুরু

আমতলীতে ক্রেতা সংকটে তরমুজ নিয়ে বিপাকে চাষিরা

দীপু মনি চাঁদপুরের তিন মামলায় গ্রেপ্তার, ছিল না তাঁর পক্ষের আইনজীবী

ময়মনসিংহে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে কলেজশিক্ষকসহ ২ জন নিহত

চাটমোহরে শাহী মসজিদের পুকুর ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

ফরিদপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০

‘বোতলে তেল দেয় না, তাই মোটরসাইকেলের ট্যাংক খুলে নিয়ে এসেছি’