হোম > সারা দেশ > কক্সবাজার

হাসপাতালে চিকিৎসা নিতে এসে লিফটের নিচে পড়ে মৃত্যু, ৪ দিন পর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কহিনুর আক্তার। ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলা সদর হাসপাতালের লিফটের নিচে আটকা পড়ে কহিনুর আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত কহিনুর আক্তার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।

কহিনূর আক্তারের স্বজনরা জানান, ৩ মার্চ সাত বছর বয়সী মেয়ের চিকিৎসার জন্য হাসপাতালে যান কহিনুর। মেয়ে হাসপাতালে ভর্তি থাকলেও ওই দিন বিকেল থেকে কহিনুর নিখোঁজ হন। তাঁর সন্ধান পেতে কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

কহিনূরের ভাশুরের ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, চাচিকে চার দিন ধরে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সবখানে তাঁর খোঁজ নেওয়া হয়। বিষয়টি র‍্যাব ও পুলিশকে জানানো হয়েছিল। আজ শনিবার হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করে নিখোঁজের দিন তাঁকে চারতলা থেকে লিফটে প্রবেশ করতে দেখা যায়। এরপর তিনি আর বের হননি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই লিফট চেক করলে, সেখানে তাঁর মরদেহ পাওয়া যায়। লিফটে দুর্ঘটনা কিংবা অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে কি না তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

এ ঘটনা জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। চার দিন ধরে হাসপাতালের লিফটের নিচে আটকে পড়ে একজন নারীর মৃত্যুর বিষয়টি কর্তৃপক্ষের নজরে না আসায় নানা প্রশ্ন উঠছে। অনেকেই এ ঘটনা চরম হাসপাতালের অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক মং টিং ঞোর মোবাইলে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি।

ইফতারে প্রাণের বন্ধনে পাঠকবন্ধু বগুড়া

ঝিনাইদহে বেশির ভাগ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি বন্ধ, ডিসি বললেন সংকট নেই

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ৪

কক্সবাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে খুন

গাজীপুরে ঝুট ব্যবসা দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০

নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট, ২ ফিলিং স্টেশনকে জরিমানা

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা

আরিচা ঘাটে চাকায় হাওয়া দেওয়ার সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক দগ্ধ