হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে করাতকলে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশের একটি স-মিলে অগ্নিকাণ্ড। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশের একটি করাতকলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দোতলা একটি স মিলে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে আমাদের তিনটি ইউনিট যায়, পরে আরও পাঁচটি ইউনিট যোগ হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।’

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশের একটি স-মিলে অগ্নিকাণ্ড। ছবি: আজকের পত্রিকা

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।’

পাঁচ কাঠা জমির খড় পোড়াতে গিয়ে ৮০ বিঘার গম পুড়ে ছাই

বৃষ্টি ছাড়াই বজ্রপাত, পাবনায় ৩ জনের মৃত্যু

ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি: প্রশাসক

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

রাজশাহীতে সাংবাদিককে মারধর করলেন বিএনপির নেতা-কর্মীরা

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৬ শিশু

রাজধানীর সড়কে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, জরিমানা-কারাদণ্ড

ইবি শিক্ষিকা হত্যা: আসামি গ্রেপ্তারের দাবিতে সড়ক-রেল অবরোধ, এসপি অফিস ঘেরাও

সুব্রত বাইনের মেয়ে খাদিজা এবার জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার

খরচ তুলতে না পারায় বন্ধ রাবির ই-কার সেবা