হোম > সারা দেশ > খুলনা

খুলনায় লাঠির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রতীকী ছবি

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ ঘাতক ছেলে নাদিম ইসলামকে (২৮) ঘটনাস্থল থেকে আটক করে। নিহত নারী ওই গ্রামের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী মিম্মি বেগম (৪৪)।

এদিকে নাদিমকে আটক করে নিয়ে যাওয়ার সময় তাঁকে ছাড়িয়ে নিতে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালায়। পরে নিরাপত্তার জন্য একটি বাড়িতে অবস্থান নেয় পুলিশ। ঘটনা জানতে পেরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের মধ্যে ছিলেন সার্কেল এসপি এ সাইফুল ইসলাম, রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবি পুলিশ।

রূপসা উপজেলা আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জল হোসেন জানান, নাদিম সকাল ৮টার দিকে গাছের একটি শক্ত ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সাড়ে ৮টার দিকে স্থানীয়রা আইচগাতি ক্যাম্পে খবর দিলে পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় পুলিশ ছেলেকে আটক করে।

লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হবে বলে পুলিশ জানিয়েছে।

ববির ৪ কর্মচারীকে পিটিয়ে রক্তাক্ত করলেন অসদুপায়ের দায়ে বহিষ্কার শিক্ষার্থী

ভোগান্তি থেকে বাঁচতে টি-শার্টে ফুয়েল কার্ড

উলিপুরে অবৈধ দখলে থাকা ৭০ শতক খাসজমি উদ্ধার

নিখোঁজের দুই দিন পর বালুর মাঠে মিলল মধ্যবয়সীর গলাকাটা লাশ

চট্টগ্রামে যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় একজন গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় গুলিতে ঠাকুরগাঁওয়ের যুবক নিহত

এভারেস্ট জয় করতে যাচ্ছেন বাংলাদেশের নুরুননাহার

নন্দকুঁজা নদীর প্রাণ বাঁচাতে মানববন্ধন

সিরাজদিখানে সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

সলঙ্গায় অবৈধভাবে তেল মজুত করায় ২ জনের কারাদণ্ড