হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জে অধিক দামে সয়াবিন তেল বিক্রির দায়ে এক মুদিদোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সদর শহরের বড় বাজার এলাকায় এ অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় বড় বাজার এলাকার লিমন স্টোরে বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য অপেক্ষা অধিক দামে বিক্রি করা হচ্ছে এমন অপরাধে দোকানটির মালিক মো. রফিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বাজারের বিভিন্ন মুদি, সবজি, মাংস ও ফলের দোকানে মনিটরিং করা হয়। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের মূল্যতালিকা ও ক্রয় রসিদ যাচাই করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সিগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি দল।

ভাড়া বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, পলাতক স্বামী

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় নার্স নিহত

চট্টগ্রাম নগরে বাসার পার্কিং থেকে চুরি হওয়া ৪০ লাখ টাকার গাড়ি উদ্ধার

রাজধানীতে তিন স্থানে বিচ্ছিন্ন তিন হাত-পা, পরিচয় মিলল ফিঙ্গারপ্রিন্টে

ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যার ঘটনায় ২ জন আটক

ত্বকী হত্যার বিচার দাবিতে ২৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

ফেনীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

উপবৃত্তির প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অধ্যক্ষ কারাগারে

‘চাঁদার জন্য’ চট্টগ্রামের সেই ব্যবসায়ীর বাড়িতে আবারও গুলিবর্ষণ

দাদি-নাতনি হত্যার ক্লু হাতে পেয়েছে পুলিশ: অতিরিক্ত ডিআইজি