হোম > সারা দেশ > ফেনী

বাবা-মায়ের চোখের সামনে ঝরে গেল ছোট্ট সোহার প্রাণ

ফেনী প্রতিনিধি

আহত সাইফুল ইসলাম ও তাঁর স্ত্রী। ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা সাইফুল ইসলাম ও মা সুমি আহত হন। 

গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের বাসিন্দা। সাইফুল ইসলাম ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রভাতী শাখার সহকারী শিক্ষক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম তাঁর স্ত্রী সুমি ও একমাত্র কন্যা সোহাকে নিয়ে সোনাগাজী থেকে মোটরসাইকেলযোগে মুহুরী প্রজেক্টে ঘুরতে যাচ্ছিলেন। পথে সোনাপুর এলাকায় পৌঁছালে সড়কের স্পিড ব্রেকারে দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাকে মৃত ঘোষণা করেন। সাইফুল ও তাঁর স্ত্রী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা আহত হয়েছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

নারায়ণগঞ্জে জামানত হারিয়েছেন সাবেক চার এমপি-মন্ত্রী

চাঁদপুরে ২০৩ সিলমোহরকৃত ব্যালট উদ্ধার, আদালতের নির্দেশে মামলা

রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন

চট্টগ্রামে মন্ত্রিত্বের আলোচনায় ৮ জন

ভোট দেওয়ায় ‘তালাকপ্রাপ্ত’ সেই নারীর পাশে বিএনপি

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

কচুয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

নতুন সরকারে কিশোরগঞ্জ পেতে পারে দুই মন্ত্রী