হোম > সারা দেশ > টাঙ্গাইল

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা ২৭ লাখ টাকা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

ফাইল ছবি

ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে শেষ মুহূর্তে প্রিয়জনের টানে বাড়ি ফিরছে মানুষ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৭ লাখ টাকার বেশি।

সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার (১৯ মার্চ) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৩ হাজার ৭১৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ৬৫০ টাকা। অপর দিকে উত্তরবঙ্গগামী ৩১ হাজার ৮৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ২ কোটি ২০ লাখ ২৫ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার চেষ্টা করছি৷’

১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ কম্পিউটার সিস্টেম নেটওয়ার্কের (সিএনএস) মাধ্যমে টোল আদায় করে আসছিল। ২০২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ করপোরেশন টোল আদায় করছে।

নোয়াখালীতে বিরোধ মেটাতে গিয়ে কৃষক দল নেতা নিহত, আটক ৪

মিরসরাইয়ে বলীখেলায় মানুষের ঢল, উপকূলে ফিরল গ্রামীণ ঐতিহ্যের আমেজ

কর্ণফুলীর বড় উঠানে ছিনতাইকারীকে গণপিটুনি, মোটরসাইকেলে আগুন

সড়কজুড়ে চাঁদার হাট ২ লাখে ‘ম্যানেজ’ ওসি

মানব পাচার মামলায় শাস্তি ৫ শতাংশের

সিরাজদিখানে নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের মরদেহ

কুমিল্লায় মধ্যরাতে মহাসড়কে চার্জার লাইট জ্বালিয়ে চলছে দুই গ্রামের সংঘর্ষ

টাঙ্গাইলে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ২ কিশোর নিহত

রাজনীতি-অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন না এলে জেন-জি আবার অভ্যুত্থান ঘটাতে পারে: পরিবেশমন্ত্রী

এক বিষয়ে ৫ বার ফেল, মেডিকেল শিক্ষার্থীর ‘আত্মহত্যা’