হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ একই পরিবারের ৪ জন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি 

দাউদকান্দির মাইজপাড়া এলাকায় নারী-শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে পৌরসভার মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।

দগ্ধরা হলো মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, কুমিল্লার দাউদকান্দি থেকে চারজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছে। প্রথমে তাদের দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়।

চারজনের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।  

শাওন বিন রহমান আরও জানান, দগ্ধদের মধ্যে জিল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি। তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

ইয়াবা সেবনের দায়ে কুমিল্লায় ৭ জনকে জেল-জরিমানা

শেখ রেহানার স্বামী শফিকের আয়কর নথি পর্যালোচনা করবে দুদক

সাবেক ডিআইজি নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাদারীপুরে এমপিকে সঙ্গে নিয়ে বাজারে ভোক্তা অধিকারের অভিযান

টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে নোহা-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন গুরুতর আহত

র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, আতঙ্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য হারুন ও মশিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে বিস্ফোরণে ৯ দগ্ধ: ৪০ শতাংশ পোড়া নিয়ে মৃত্যু পর্তুগালপ্রবাসী সুমনের

রাতের আঁধারে দুই পানবরজে আগুন