ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে—তিনটিতে বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং একটি আসনে জামায়াতের প্রার্থী শীর্ষে অবস্থান করছেন।
প্রাপ্ত কেন্দ্রগুলোর ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। তবে অধিকাংশ কেন্দ্রের ফলাফল এখনো বাকি থাকায় চূড়ান্ত ফল ঘোষণার আগে পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল পাওয়া গেলে পুরো জেলার নির্বাচনী চিত্র আরও স্পষ্ট হবে।