হোম > সারা দেশ > বরগুনা

কেউ এসে একবারও ওই উন্মাদ খুনিদের থামাইল না: নিহত সোহাগের স্ত্রী

বরগুনা প্রতিনিধি

বাদলগাছিয়া গ্রামে সোহাগের কবরের পাশে কাঁদছেন স্ত্রী লাকী আক্তার। ছবি: আজকের পত্রিকা

একপাশে বাঁধানো মায়ের কবর। মায়ের বাঁ পাশে সদ্য সমাহিত করা হয়েছে ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে খুন হওয়া লাল চাঁদ ওরফে সোহাগকে। কবরের মাটি এখনো শুকায়নি। স্বামীর শোকে সেই কাদামাটিতে গড়াগড়ি খাচ্ছেন স্ত্রী লাকী আক্তার। বারবার মূর্ছা যাচ্ছেন, আবার প্রলাপ বকছেন। এ যেন হৃদয়স্পর্শী শোকের মাতম। স্বামীর কবরকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে যাওয়া কণ্ঠে লাকী আক্তার বলেন, ‘আমার স্বামীরে মারতাছে, আর হাজার হাজার লোক চেয়ে চেয়ে দেখল। কেউ এসে একবারও ওই উন্মাদ খুনিদের থামাইল না। সে একটা সুন্দর পাঞ্জাবি পইরা বের হইছিল। কী সুন্দর দেখাচ্ছিল তাকে। ওই পাঞ্জাবিটাও ওরা খুলে নিয়েছে। মৃত্যু নিশ্চিত জেনেও ওরা আমার স্বামীর বুকের ওপর ওঠে নৃত্য করেছে। আমি এখন কী নিয়ে বাঁচব? দুইটা অবুঝ শিশু, ওদের কীভাবে মানুষ করব।’

এমন সময় ছুটতে ছুটতে সোহাগের কবরের কাছে চলে আসেন তাঁর বড় বোন ফাতেমা বেগম। একমাত্র ভাইকে হারিয়ে তিনিও পাগলপ্রায়। তিনিও ভাই হারানোর শোকে বিহ্বল হয়ে বারবার কবরের কাদামাটিতে মূর্ছা খেয়ে প্রলাপ করেন। তিনি বলেন, ‘আমাদের দুই বোনের একটা ছোট ভাই। কী সুন্দর নূরআনি চেহারা। সবার ভাই থাকবে, আর আমার ভাইকে আর দেখমু না। আল্লাহ আমার ভাইরে যারা মারছে, হের বিচার করো।’

গতকাল শুক্রবার সকাল ১০টায় বরগুনার ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর এলাকার বাদলগাছিয়া গ্রামে মামার বাড়িতে মায়ের কবরের পাশে সমাহিত করা হন সোহাগকে।

এর আগে ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিটফোর্ড এলাকায় ৩ নম্বর গেটে শত শত মানুষের সামনে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সোহাগকে।

এই হত্যার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে। প্রতিবাদ হয়েছে নিজ জেলা বরগুনায়ও।

দুই শিক্ষক ও এক কর্মকর্তার প্ররোচনায় ইবি শিক্ষিকাকে হত্যা

পাগলা মসজিদের নিলাম ডাকার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

যশোরে উদীচী ট্র্যাজেডি: ২৭ বছরেও বিচার পাননি নিহতের স্বজনেরা

নীলফামারীতে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৪ যানবাহনকে জরিমানা

বাগেরহাটে স্বর্ণ ব্যবসায়ীকে অফিসে ডেকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বাগেরহাটের পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ‘গায়েব’

ধামরাইয়ে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্যসহ নিহত ২

ঈদে যানজট: ৭ দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালুর ট্রাক চলবে না

পার্বত্য মন্ত্রণালয় গঠন নিয়ে অসন্তোষ, স্মারকলিপি

গভীর রাতে সুজন সহসভাপতির হাত-পা বাঁধা লাশ উদ্ধার