হোম > সারা দেশ > ঢাকা

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় ৫ ফেব্রুয়ারি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহতের পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য আগামী ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

এর আগে গত ২০ জানুয়ারি যুক্তি–তর্ক উপস্থাপন শেষ হলে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়।

এই মামলায় গ্রেপ্তার হয়ে আটজন কারাগারে রয়েছেন। তাঁরা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবি পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল হোসেন ও কনস্টেবল মুকুল।

এছাড়া সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন এখনো পলাতক।

গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশ গুলি চালানোর পর ছয় তরুণের দেহ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেয়। দেহগুলো আগুনে পুড়ে যায়। তবে পোড়ানোর সময় একজনের দেহে প্রাণ ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ২ জুলাই এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার পর তা আমলে নিয়ে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ পলাতক থাকা ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপর ২১ আগস্ট অভিযোগ গঠন করা হয়।

স্ত্রীকে হত্যার অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, পাহারায় পুলিশ

গৌরীপুরে ধানের শীষ ও ঘোড়ায় সরগরম, অন্যরা নীরবে

‘সব খারিজ হবে, তুই খালি টাকা পাঠাবি’, ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

উজিরপুরে বাসচাপায় প্রাণ হারালেন ব্যাংক কর্মকর্তা

মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

চাঁদার দাবিতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট পাঠিয়ে প্রবাসীর পরিবারকে হুমকি

টেকনাফে জালে উঠল ১১২ মণ নাগু মাছ, ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

কর্মচারীদের কর্মবিরতিতে ৮ ঘণ্টা অচল চট্টগ্রাম বন্দর