হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ইট দিয়ে আঘাত করে যুবককে হত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

মো. রাজু। ছবি: সংগৃহীত

ট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে ইট দিয়ে আঘাত করে মো. রাজু (৩০) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় আজম নামের একজনকে আটক করেছে পুলিশ।

নিহত রাজু মাদামবিবিরহাট এলাকার আব্দুল খালেক সারেং বাড়ির মো. হারুনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ইফতারের আগে ছোট্ট একটি গাছ নিয়ে মাদামবিবিরহাট এলাকায় দুটি পক্ষের মধ্যে তুমুল ঝগড়া চলছিল। সেখানে রাজুর মামাতো ভাই আজম একজনের পক্ষ নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। রাজু আজমকে ঝগড়া করতে নিষেধ করেন। এ নিয়ে রাজুর সঙ্গে আজমের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে রাত ৯টায় আজম এবং তাঁর চার ছেলে রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারতে শুরু করেন। ইট দিয়ে শরীরের বিভিন্ন জায়গা ও মাথায় আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।

রাজুর বোন তাহমিনা আক্তার বলেন, ঝগড়া করতে বাধা দেওয়ার কারণে তাঁর মামাতো ভাই আজম রাজুকে রাতে ঘর থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং আজমকে আটক করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। আজমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হবে।

শেরপুরের নকলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১০ হাজার মুসল্লির নামাজ আদায়

ঈদের দিনে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড়

সাফারি পার্কে এল নতুন ৩টি সিংহ, সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে পার্ক

ঈদের সকালে সড়কে প্রাণ গেল ওজোপাডিকোর কর্মকর্তার

গোপালগঞ্জে ঈদুল ফিতরের নামাজ আদায়

পথশিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন ডিসি-এসপি

বিএনপির এমপির পাশে দাঁড়িয়ে ঈদগাহে বক্তব্য দিলেন একাধিক মামলার আসামি আ.লীগ নেতা

উয়ারী-বটেশ্বরখ্যাত প্রত্নতত্ত্ববিদ হাবিবুল্লা পাঠান আর নেই

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সক্ষম হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ফরিদপুরে ঈদের নামাজের পরেই দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট