হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন নোবেল, তরুণীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গায়ক মাঈনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত

গায়ক মাঈনুল আহসান নোবেলকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে এক তরুণীকে ছয় মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়। আজ মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নিচ্ছেন নোবেল। ওই তরুণী গতকাল রাতে ধর্ষণ, পর্নোগ্রাফি ও মারধরের অভিযোগে মামলা করলে নোবেলকে গ্রেপ্তার করা হয়।

মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। গত বছরের ১২ নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার বাসায় নিয়ে যান। সেই বাসায় আরও দুই-তিনজন অজ্ঞাতনামা সহযোগীর সহায়তায় তরুণীকে আটকে রাখা হয়। তাঁর মোবাইল ফোনও ভেঙে ফেলা হয়।

অভিযোগে তরুণী আরও জানিয়েছেন, নেশাগ্রস্ত অবস্থায় নোবেল তাঁকে মারধর ও ধর্ষণ করেন। এর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে দীর্ঘ সময় আটকে রাখা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সেই তরুণী। তাঁর বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে।

পুলিশ জানায়, ফেসবুকে মারধরের ভিডিও ভাইরাল হলে তরুণীর পরিবার তাঁকে শনাক্ত করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। এরপর রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানা-পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করে। মামলার পর রাতেই নোবেলকে গ্রেপ্তার করা হয়।

শহীদ জিয়া শিশুপার্ক: ইজারা নেওয়া পার্ক মিলেমিশে দখল বিএনপি-জামায়াতের

যশোর-২: পরাজিত এমপি প্রার্থীকে নিয়ে বিএনপিতে উত্তাপ

সরকারি খাল খননে বাধা, বিপাকে কৃষক

ঈদযাত্রা: ভোগাবে দুই মহাসড়ক

যশোরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

গোপালপুরে হাঙ্গামার মুখে ভিজিএফের চাল বিতরণ বন্ধ

খিলক্ষেতে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলি, কনটেন্ট ক্রিয়েটর নিহত

মাংস খেতে চাওয়ায় মাকে ‘মারধর’, ছেলের গলায় পানির কলসি ঝুলিয়ে ঘোরানো হলো বাজারে