হোম > সারা দেশ > চাঁদপুর

খাবারে মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার, ২ ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের হাজীগঞ্জে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খাবার তৈরির কারখানায় মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করা হয়।

রোববার (১ মার্চ) দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় এবং সরকারি ইনজেকশনের সিরিঞ্জ পাওয়ায় মেসার্স মিতু ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ফুড কালার পাওয়ায় ওয়েলকাম সুইটস অ্যান্ড বেকারি মালিককে ১৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করে। এ সময় মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও বাসি খাবার ধ্বংস করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল

ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

পাকিস্তানি পোশাক বলে মিথ্যা প্রচার চালানোয় জরিমানা

দাখিল পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

সড়কে মিলল ৩২ কেজির ওজনের কচ্ছপ, নদীতে অবমুক্ত

ছেঁউড়িয়ায় একতারা-ডুগডুগির সুরে মুখরিত লালন স্মরণোৎসব

৬ দফা দাবি আদায়ে কর্মবিরতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় সাত আসামি ৮ দিনের রিমান্ডে