হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫, মহাসড়কে যানজট

মাদারীপুর প্রতিনিধি

দুর্ঘটনাস্থলে লোকজনের ভিড়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৬টার দিকে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এলে বিপরীত দিক থেকে পটুয়াখালী ছেড়ে আসা একটি তরমুজবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির চালকসহ আহত হন ১৫ জন। এ সময় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিয়ে গেলে সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ বলেন, বাস-ট্রাক সংঘর্ষে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রাজশাহীতে পদ্মার তীরে পড়ে ছিল বিদেশি রিভলবার ও কার্তুজ

নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনা: ২২ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

বরগুনায় কোটি টাকার জমি দখলের চেষ্টার অভিযোগ, সাংবাদিককে হুমকি

মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

খুলনায় ঘরে ঢুকে পরিবারের ৪ সদস্যকে গুলি

গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানায় ছুটি, বিকেলে যানজটের শঙ্কা

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে প্রচণ্ড ভিড়, মিলছে না টিকিট

ছুটির তৃতীয় দিনেও ট্রেনের ছাদে তিল ঠাঁই নেই, মই বেয়ে উঠে বাড়িতে রওনা

খুলনায় যুবদল কর্মী রাসু হত্যায় আটক যুবককে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ