হোম > সারা দেশ > ঢাকা

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের আরও ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

সাবেক খাদ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য কামরুল ইসলামের আরও ১৬টি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৩৬ টাকা ২৫ পয়সা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি জানান।

আবেদনে বলা হয়েছে, কামরুল ইসলাম বিগত সরকার আমলে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে, যা দুর্নীতি দমন কমিশনে তদন্ত চলছে। তদন্ত চলাকালে জানা গেছে, তিনি তাঁর ব্যাংকের রক্ষিত টাকা অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করতে পারেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন। এর আগে গত ৫ ফেব্রুয়ারি তাঁর ১৫টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাঁকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। পর্যায়ক্রমে তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে প্রচণ্ড ভিড়, মিলছে না টিকিট

ছুটির তৃতীয় দিনেও ট্রেনের ছাদে তিল ঠাঁই নেই, মই বেয়ে উঠে বাড়িতে রওনা

খুলনায় যুবদল কর্মী রাসু হত্যায় আটক যুবককে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আর নেই

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫, মহাসড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ২০ কিলোমিটারে যানবাহনের ধীরগতি

চাঁদপুরে ঈদ ও মেলা ঘিরে নৌপথে ডাকাত আতঙ্ক, টহল বাড়ানোর দাবি

জেলে পরিবারে নেই ঈদ আনন্দ

সান্তাহারে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সময় লাগবে আরও ৫-৭ ঘণ্টা

ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত