হোম > সারা দেশ > সিলেট

শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট প্রতিনিধি

ফাইল ছবি

বার্ষিক জরুরি মেরামত ও জরুরি কাজের জন্য এবং গাছপালা কর্তনের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ষিক জরুরি মেরামত ও জরুরি কাজের জন্য এবং গাছপালা কর্তনের জন্য সিলেটের লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ধোপাগুল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের এলাকাসমূহ; ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকাসমূহ, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এক্সচেঞ্জার ওয়ার্ল্ড, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিউবো দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ের পূর্বে কাজ সম্পাদন হয়ে গেলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও জানানো হয়েছে।

সুর-ছন্দে মাতোয়ারা পাহাড়ি জনপদ

বিমানবন্দরে ৮৩ লাখ টাকার স্বর্ণ, ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

অবৈধ পাহাড় কাটা চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: জেলা প্রশাসক

বনানীতে ‘আমাকে বাঁচান’ লিখে রাস্তায় চিরকুট ফেললেন গৃহকর্মী, গৃহকর্ত্রী আটক

টেকনাফে মরদেহের বস্তাবন্দী ৩টি খণ্ডিত অংশ উদ্ধার

চাঁদপুরে জ্বরের চিকিৎসা নিতে আসা শিশুকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন

ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্য দিলে পুরস্কার দেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ

শেরপুর-৩ আসনে বিএনপির মাহমুদুল হক বিপুল ব্যবধানে নির্বাচিত

বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী