হোম > সারা দেশ > লালমনিরহাট

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: ১৯ ঘণ্টা পর লাশ হস্তান্তর

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 

বিএসএফের গুলিতে নিহত আলী হোসেন (৩৮)। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আলী হোসেনের (৩৮) লাশ ফেরত দিয়েছে বিএসএফ। ভারতের মাথাভাঙ্গা থানা-পুলিশ মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে। পরে ভারতীয় কর্তৃপক্ষের ও বিএসএফের আনুষ্ঠানিকতা শেষে নিহত হওয়ার ১৯ ঘণ্টা পর বুধবার দিবাগত রাতে মরদেহ হস্তান্তর করে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ২০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে নিহত হয় ওই যুবক।

স্থানীয় বাসিন্দা, সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার সাতগ্রাম সীমান্তের বিপরীতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের পানিয়ারটারী সীমান্ত এলাকা। সীমান্তের প্রধান পিলার ৮৭৪-এর ৫ নম্বর উপপিলারসংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশের সাত থেকে আটজন গরু পারাপারকারী ভারতের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় ফালাকাটা বিএসএফ সেক্টরের ১৫৬ ব্যাটালিয়নের সাতমাথা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন। পরে তাঁর মরদেহ বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

নিহত আলী হোসেন জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের পানিয়ারটারী এলাকার আব্দুল গফুরের ছেলে। তাঁর স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

গুলির ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২) ধবলগুড়ি ক্যাম্পের টহল দল সীমান্তে গিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানায়। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় সীমান্তের প্রধান পিলার ৮৭৫-এর ১ নম্বর উপপিলারের কাছে প্রায় ২০ মিনিটব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতের পক্ষে ফালাকাটা বিএসএফ সেক্টরের ১৫৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সৌরভ ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম।

বগুড়া-৬: ভোট শেষ হওয়ার আগেই ফলাফল শিটে স্বাক্ষরের অভিযোগ

শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২

মাদারীপুরে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত শিশুটি মারা গেছে

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর হাজারীবাগ ও লালবাগে গৃহবধূসহ দুজনের মরদেহ উদ্ধার

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জমে উঠেছে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের ‘লাই হারাওবা’ উৎসব

পাহাড়ে উৎসবের রং: বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে দ্বিতীয় পর্বের সূচনা

২৬ হাজার টন অকটেন নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

বড়লেখায় ৪ হাজার ইয়াবাসহ যুবক আটক