হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

কানিজ ফাতেমা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে দেড় বছরের শিশু কানিজ ফাতেমাকে। উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় কানিজ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই বাড়ির তোফায়েল আহাম্মদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ।

শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীন জানান, ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে তোফায়েলের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে তাঁরাই হত্যা করে মেয়ের লাশ গুম করে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, শিশুর লাশ সেপটিক ট্যাংক থেকে ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বিএনপির জনসভা: আবারও ‘ধানমানব’সেজে অপেক্ষা

খুলনা-২: বিএনপির পাশে মুসলিম লীগ

জয়পুরহাট-১ ও ২ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতি ভোটারদের সংশয়

ভোটের মাঠে: লড়াই হবে বিএনপি-জামায়াতে বাধা স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা

হ্রদ-পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকেরা

১৩ অস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

গোপালগঞ্জে ‘পরকীয়ার বলি’ শিশু, ২০ দিন পর ট্রাংক থেকে লাশ উদ্ধার

আমাকে না দিলেও কেন্দ্রে গিয়ে ভোট দিন: গয়েশ্বর রায়

যাত্রাবাড়ীতে ঘাস কাটার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে যুবক আহত