হোম > সারা দেশ > বরিশাল

ববির ৪ কর্মচারীকে পিটিয়ে রক্তাক্ত করলেন অসদুপায়ের দায়ে বহিষ্কার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বহিষ্কার হওয়া শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের কারণে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। এর আগে ওই শিক্ষার্থীকে আটকের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের চার কর্মচারীকে মারধর করে গুরুতর আহত করেন।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। অভিযুক্ত পরীক্ষার্থীর নাম আহনাফ আহমেদ। অপরদিকে তাঁর মারধরে আহতেরা হলেন—বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন, উজ্জ্বল।

আহত নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামান জানান, বহিষ্কারের পর ওই পরীক্ষার্থী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উপস্থিত স্টাফ ও অন্যান্য পরীক্ষার্থীদের মারধর শুরু করে। বাধা দিতে গেলে তিনি হামলার শিকার হন। তাঁর নাক, মুখ ও কান রক্তাক্ত হয়।

ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রধান ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেওয়ায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে তিনি ৪ জন স্টাফকে মারধর করেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক শিক্ষার্থীকে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ভোগান্তি থেকে বাঁচতে টি-শার্টে ফুয়েল কার্ড

উলিপুরে অবৈধ দখলে থাকা ৭০ শতক খাসজমি উদ্ধার

নিখোঁজের দুই দিন পর বালুর মাঠে মিলল মধ্যবয়সীর গলাকাটা লাশ

চট্টগ্রামে যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় একজন গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় গুলিতে ঠাকুরগাঁওয়ের যুবক নিহত

এভারেস্ট জয় করতে যাচ্ছেন বাংলাদেশের নুরুননাহার

নন্দকুঁজা নদীর প্রাণ বাঁচাতে মানববন্ধন

সিরাজদিখানে সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

সলঙ্গায় অবৈধভাবে তেল মজুত করায় ২ জনের কারাদণ্ড

রাজশাহীতে ভ্যানচালককে মাথা থেঁতলে হত্যা