হোম > সারা দেশ > ঢাকা

জাকসুতে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ছাত্রদল নেত্রী অনন্যা

জাবি প্রতিনিধি 

অনন্যা ফারিয়া। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন শাখা ছাত্রদল নেত্রী অনন্যা ফারিয়া।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’-এর সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেন। অনন্যা জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

সংবাদ সম্মেলনে অনন্যা ফারিয়া বলেন, ‘ছাত্রদলের প্যানেল থেকে আমার নির্বাচন করার কথা ছিল। কিন্তু আলটিমেটলি আমি সেই প্যানেল থেকে নির্বাচন করছি না। এই প্যানেলে কারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে, তার থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কে কার লোক, সেই দিকে। আমার কাছে সুযোগ ছিল এজিএস হিসেবে নির্বাচন করার। কিন্তু যে প্যানেল শিক্ষার্থীবান্ধব না, সেই প্যানেলে আমি নৈতিকতার জায়গা থেকে একমত হতে পারি না।’

অনন্যা আরও বলেন, ‘যারা আজকে প্যানেল পেলেন, তাঁরা শিক্ষার্থীদের জন্য কতটুকু কাজ করতে পারবেন, সে ব্যাপারে আমি সন্দিহান। কারণ, এখানে গ্রুপিংয়ের কাছে জিম্মি হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা যে প্যানেলটা দেখেছেন, এখানে যতটুকু শিক্ষার্থী কিংবা জাকসুর কথা ভাবা হয়েছে, তারচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে গ্রুপগুলোর চাহিদা মেনে নিতে। এ জন্য আমি শিক্ষার্থীদের কাছে এই সুযোগটা তৈরি করতে চাই যে, যারা যোগ্য তাদের ভোট দেওয়ার সুযোগটা যেন শিক্ষার্থীরা পায়।’

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ অনিক আজকের পত্রিকাকে বলেন, ‘জাকসু বিষয়ে সব সিদ্ধান্ত কেন্দ্র থেকে নেওয়া হচ্ছে। অনন্যা ফারিয়ার বিষয়ে কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে আমরা সেটা বাস্তবায়ন করব।’

কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু

মুন্সিগঞ্জে শ্যামল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ৮

সাবেক এএসপি জিয়াউরের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

মাদক মামলায় নিজেকে নির্দোষ দাবি কণ্ঠশিল্পী আসিফ আকবরের, রায় ৯ মার্চ

ফরিদপুরে মাদক বিক্রি না করায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

অর্থ আত্মসাৎ: বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

১১ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী সুজনের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

শ্রীপুরে গভীর রাতে গজারিগাছ পাচারের চেষ্টা, জনতার ধাওয়ায় পালাল চক্র