হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ভাষানটেকে ফুটপাত দখল করায় ব্যবসায়ীদের জরিমানা, মালামাল জব্দ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর মিরপুরের ভাসানটেক এলাকায় আজ দুপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালায় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা করায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অনাদায়ে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বেশ কিছু মালপত্র জব্দ করা হয়। অভিযানের সময় কয়েকজন দোকানি ফুটপাত থেকে মালামাল সরালেও অনেকে দোকান বন্ধ করে চলে যান।

রাজধানীর মিরপুরের ভাসানটেক এলাকায় আজ দুপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালায় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

আজ ‎বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাষানটেক থানা-সংলগ্ন সড়কের পশ্চিম পাশে পুলিশের অভিযান চালানোর সময় এমন চিত্র দেখা যায়। এ সময় প্রায় প্রতিটি দোকানের মালামাল সামনের ফুটপাতে রাখা ছিল। অভিযানের সংবাদ পেয়ে দোকানিরা তড়িঘড়ি করে মালামাল সরাতে শুরু করেন। অনেকে দোকান বন্ধ করে দেন। এ সময় ফুটপাতে দোকানের মালামাল রাখায় বেশ কয়েকজন দোকানমালিককে জরিমানা করা হয়। এর মধ্যে আল্লাহর দান এন্টারপ্রাইজকে ২০ হাজার, ফারহানা ট্রেডার্সকে ১৫ হাজার, তোফাজ্জল এন্টারপ্রাইজকে ১০ হাজার, মহিউদ্দিন এন্টারপ্রাইজকে ১০ হাজার, বিসমিল্লাহ ট্রেডার্সকে ১০ হাজার, হুরাইরা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকাসহ বেশ কয়েকটি দোকানের মালিককে জরিমানা করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের দ্রুত মালামাল সরানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে অনেকে দোকান রেখে পালিয়ে যান। তখন বেশ কিছু দোকানের মালপত্র জব্দ করে পুলিশ।

‎আল্লাহর দান এন্টারপ্রাইজের মালিক নিজাম উদ্দিন বলেন, ‘এখানে লোকজনের তেমন আনাগোনা থাকে না। সবাই দোকানের সামনে মালামাল রেখে কাজ করে। আমিও কাজ করছি। আজকে ম্যাজিস্ট্রেট এসে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। অথচ ঈদের পর এক টাকাও বিক্রি করতে পারিনি। এখন টাকা দেওয়ার কোনো উপায় নাই। জেলই খাটতে হবে।’

‎ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসাইন বলেন, ‘যেসব ব্যবসায়ী তাঁদের দোকানের পরিধি বাড়িয়ে ফুটপাত দখল করেছেন, আমরা আজ তাঁদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। যাঁরা নির্দেশনা পাওয়ার পরও অবৈধ দখল করে ব্যবসা পরিচালনা করছেন, তাঁদের জরিমানা করা হয়েছে।’

রাজশাহীতে পদ্মা ব্যারাজ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রাজধানীতে অটোরিকশায় পিকআপের ধাক্কা, পড়ে যাওয়া ব্যক্তিকে আবার থেঁতলে হত্যা

কুমিল্লায় তিনটি বগি ফেলে ১ কিমি চলে গেল ট্রেন, যাত্রীদের চিৎকারে টের পান চালক

২২ কেজি ৭০০ গ্রামের কোরাল মাছ বিক্রি ৩০ হাজার টাকায়

উচ্ছেদ অভিযানের খবরে বন্ধ ফার্মগেটের ফুটপাতের অধিকাংশ দোকান

ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যা: মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার করল পুলিশ

চকলেট কিনতে গিয়ে ট্রেনের ধাক্কায় যমজ ২ শিশু নিহত

ঋণ সমন্বয়ের নামে ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুই আসামির জামিনে হতাশ বাদী

ভোলা বিসিকে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ