হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ভ্যানচালককে মাথা থেঁতলে হত্যা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীর মোহনপুর উপজেলায় ইট দিয়ে মাথা থেঁতলে এক ভ্যানচালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মজিবর রহমান নামে (৫৫) একজনকে আটক করেছে পুলিশ।

নিহত ভ্যানচালকের নাম মো. আলম (৪৪)। তিনি বেলগাছি গ্রামের মো. আশরাফের ছেলে। অভিযুক্ত মজিবরও একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, সকালে মজিবর একটি চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী মজিবরকে পাঠক ক্লাবে আটকে রাখেন। পরে ঘটনাস্থলে পুলিশ মজিবরকে নিতে গেলে উত্তেজিত জনতা তাঁকে মারধরের চেষ্টা করেন। এ সময় জনতার রোষানলে পড়ে দুজন পুলিশ সদস্যও সামান্য আহত হন। পরে পুলিশ মজিবরকে থানায় নিয়ে যায়।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাস্বের হোসেন খান বলেন, আটক ব্যক্তি থানায় আছেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিহত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ববির ৪ কর্মচারীকে পিটিয়ে রক্তাক্ত করলেন অসদুপায়ের দায়ে বহিষ্কার শিক্ষার্থী

ভোগান্তি থেকে বাঁচতে টি-শার্টে ফুয়েল কার্ড

উলিপুরে অবৈধ দখলে থাকা ৭০ শতক খাসজমি উদ্ধার

নিখোঁজের দুই দিন পর বালুর মাঠে মিলল মধ্যবয়সীর গলাকাটা লাশ

চট্টগ্রামে যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় একজন গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় গুলিতে ঠাকুরগাঁওয়ের যুবক নিহত

এভারেস্ট জয় করতে যাচ্ছেন বাংলাদেশের নুরুননাহার

নন্দকুঁজা নদীর প্রাণ বাঁচাতে মানববন্ধন

সিরাজদিখানে সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

সলঙ্গায় অবৈধভাবে তেল মজুত করায় ২ জনের কারাদণ্ড