হোম > সারা দেশ > মাদারীপুর

স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর আওয়ামী লীগ সমর্থকের হামলা

মাদারীপুর প্রতিনিধি

হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের রাজৈরে জুয়া খেলায় বাধা দেওয়ার জেরে স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর আওয়ামী লীগের এক সমর্থক হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে এই ঘটনায় রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আহত মো. রুহুল আমিন (৩৭) রাজৈর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ড মোল্লাকান্দি গ্রামের মৃত আব্দুল বারেক ব্যাপারীর ছেলে। অভিযুক্ত লালচান শেখ (৩৮) একই এলাকার বাসিন্দা।

রুহুল আমিনের অভিযোগ, লালচান আওয়ামী লীগের সমর্থক। দীর্ঘদিন ধরে নিজ এলাকায় জুয়া খেলায় বাধা দিয়ে আসছিলেন রুহুল আমিন। এরই জেরে শুক্রবার রাতে তাঁর ওপর হামলা চালান লালচান শেখ, তাঁর ভাই সাঈদ শেখসহ কয়েকজন। এ সময় রুহুল আমিনের বাড়িতেও হামলা চালানো হয়। একপর্যায়ে ৯৯৯-এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রুহুল ও তাঁর স্ত্রী-সন্তানদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় শনিবার দুপুরে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত লালচানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ২৮ জন ভর্তি

সিলেটে সিএনজি অটোরিকশায় ছিনতাইয়ের শিকার কলেজশিক্ষক

সংস্কৃতিকে নতুনভাবে ভাবতে হবে, নতুনভাবে গড়তে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

মেঘনায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড-ডুবি

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা, লাশ রাস্তায় ফেল গেল দুর্বৃত্তরা

অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, ডেমরায় চিকিৎসকের বিরুদ্ধে মামলা

শ্রমিক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, শোকজ

মালয়েশিয়া থেকে নিয়ে আসা ৩৪ হাজার টন ডিজেল খালাস শুরু

বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত তারেকের দাফন চট্টগ্রামে সম্পন্ন

মাসুদ উদ্দিন তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে, আদালতে ‘দেশপ্রেমিক’ দাবি