হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় মাটিতে পুঁতে ফেলা হলো ১০ মণ মরা গরুর মাংস, বিক্রেতাকে জরিমানা

গোপালগঞ্জ ও কোটালীপাড়া প্রতিনিধি

জব্দ করা গরুর মাংস মাঁটিতে পুতে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মরা গরুর মাংস বিক্রির দায়ে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁর দোকান থেকে প্রায় ১০ মণ মরা গরুর মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের পৌর মার্কেটের মাংস বিক্রেতা আলী আকবর গাজীর দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন ও কোটালীপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, ‘বুধবার একটি গরু কীটনাশকমিশ্রিত মাঠের ঘাস ও লতাপাতা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। মরণাপন্ন ওই গরু তড়িঘড়ি করে জবাই করা হয়। সেই মাংস ব্যবসায়ী আলী আকবর গাজী তাঁর ফ্রিজে মজুত করে রাখেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ওই কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করেন। গরু জবাই করার আগে আমাদের দপ্তর থেকে সার্টিফিকেট নেওয়ার বিধান রয়েছে। মাংস ব্যবসায়ী এটি নেননি। এ ছাড়া ফ্রিজে গরুর মাংস, চামড়া, ভুঁড়ি ও পা একসঙ্গে সংরক্ষণ করেছেন। এটি স্বাস্থ্যসম্মত নয়। তাই এসব অপরাধে মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া জব্দ গরুর মাংস মাটিচাপা দিয়ে পুঁতে ফেলার নির্দেশনা দেন। রাতে ওই গরুর মাংস মাটিচাপা দিয়ে পুঁতে ফেলা হয়।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, ‘আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

ভিশন-৭১ ডেভেলপমেন্টের আতিক ও স্ত্রীর জমি-ফ্ল্যাট ক্রোক

উত্তরায় ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা আদায়ের ঘটনায় পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তা-কর্মচারীর বদলি, বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

অর্থ লুটে দায়ী ব্যক্তি–প্রতিষ্ঠান কর্তৃত্ব ফিরে পাওয়া কল্যাণকর হবে না: ইফতেখারুজ্জামান

আলোচিত সমন্বয়ক রিয়াদ এবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে

জামালপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল চাচা-ভাতিজার

অবশেষে ইসলামপুরে ভিজিএফ কার্ড বরাদ্দ বেড়েছে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের স্ত্রীর ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ

ইবি শিক্ষিকা হত্যা: লিখিত স্টেটমেন্টে হত্যার কথা স্বীকার করলেন অভিযুক্ত ফজলুর

নিহত ইবি শিক্ষিকার দাফন আজ, হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন