নড়াইল প্রতিনিধি
নড়াইল-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
এ ছাড়া নড়াইল-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু তাঁর প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলামকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশন পরবর্তীকালে বেসরকারিভাবে চূড়ান্ত ফল ঘোষণা করবে।