হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভুট্টাখেতে টর্চ জ্বালিয়ে জুয়া খেলা, গ্রেপ্তার ৬

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 

জুয়া খেলার অভিযোগ গ্রেপ্তার ৬ জন। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের উলিপুরে ভুট্টাখেতে টর্চ জ্বালিয়ে জুয়া খেলা অবস্থায় ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নেফড়া খারিজাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা-পুলিশ সূত্র জানায়, ‎গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া খারিজাপাড়া এলাকায় ভুট্টাখেতে অভিযান চালায়। এ সময় টর্চ জ্বালিয়ে জুয়া খেলা অবস্থায় ওই এলাকার সাইদুল ইসলাম (৩৮), আক্কাস আলী (৪৮), আশরাফুল ইসলাম (৩০), ফেরদৌস আলম (৩৬), আমিনুল ইসলাম (৫৪) ও ফয়জার রহমানকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১০ হাজার ৩৯০ টাকা ও একটি টর্চ লাইট জব্দ করেন পুলিশ।

আজ দুপুরে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, জুয়া খেলা অবস্থায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়া আইনে মামলা দিয়ে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ, দোকান ভাঙচুর

বরগুনায় স্কুল ফিডিং প্রকল্পে কাঁচা কলা–পচা ডিম

রাজশাহীতে দুই দিনব্যাপী লিটারারি ফেস্টিভ্যাল শুরু

নরসিংদীতে অজ্ঞাত রোগে শতাধিক ছাগলের মৃত্যু, ক্ষতিগ্রস্ত খামারিরা

চট্টগ্রামে জ্বালানি তেলের চারটি ড্রাম জব্দ, আটক ১

রাজশাহীতে আন্তজেলা ডাকাত চক্রের ‘মূল হোতা’ গ্রেপ্তার

সংকটেও জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

টিসিবির লাইনে দাঁড়ানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, যুবককে কুপিয়ে জখম

নেত্রকোনায় যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ৪

যশোর শিক্ষা বোর্ডের আলোচিত চেক জালিয়াতির মামলায় ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠন