হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দুটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দুটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তরা কেন্দ্রটির নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে স্থাপিত ক্যামেরাগুলো নিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই ঘটনায় আনোয়ারা থানার পুলিশ স্থানীয় তিন যুবককে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন বৈরাগ ইউনিয়ন পরিষদের সচিব মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ভোটকেন্দ্রে বসানো দুটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনায় সন্দেহজনক তিন যুবককে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুনরায় একই স্থানে আরও দুটি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।

চুরির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। ভোটকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘নতুন করে দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

বদলগাছীতে ৫ পেট্রলবোমা উদ্ধার

কুষ্টিয়ায় ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৫

বরিশালে এবি পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রের আশপাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি, দাবি মঞ্জুরুল মুন্সীর আইনজীবীর

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ৪

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ৭

হবিগঞ্জে ৩২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবি জামায়াতের, বানিয়াচংয়ে ভোটকেন্দ্রে আগুন