হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ২৪টি ককটেল ও ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অভিযানে জব্দ করা ককটেল। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে পৃথক অভিযানে ২৪টি ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ ভোর ৫টার দিকে র‍্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল রাজশাহী উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ককটেল উদ্ধার করে। এর আগে রাতে র‍্যাব-৫-এর আরেকটি দল রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চারটি রামদা, পাঁচটি হাঁসুয়া, পাঁচটি ছুরি, ১৮টি কুঠারসদৃশ টাঙ্গি এবং দুটি হাতলযুক্ত হ্যামার।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, উদ্ধার সব অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট বাধাগ্রস্ত করতে কিংবা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুত করে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য র‍্যাব-৫-এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

পাবনায় ২৬৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

শিবচরে হবে ত্রিমুখী লড়াই, কে হাসবেন শেষ হাসি

ভোটকেন্দ্র পর্যবেক্ষণে ‘সেন্ট্রাল মনিটরিং সেল’ স্থাপন

কাঠবোঝাই ট্রলির চাপায় আরএফএলের কর্মী নিহত

কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণ না হলে নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা বেশি থাকত: আইজিপি

আমাদের এজেন্ট ও ভোটাররা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন: নুরুল হক নুর

এবার ভোটকেন্দ্র দখলে নিয়ে সিল মারার ঘটনা ঘটবে না: আইজিপি

জুলাই আন্দোলনে লুট হওয়া ২ হাজার ৩৩০টি অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি: আইজিপি

বরিশালে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা

ফরিদগঞ্জে হবে ত্রিমুখী লড়াই, বিএনপির বাধা বিদ্রোহী