হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবি শিক্ষিকা হত্যা: দুই শিক্ষক ও এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ইবি সংবাদদাতা

বিশ্বজিৎ কুমার বিশ্বাস, শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় বিভাগটির দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধির ১৫(খ) ধারা অনুযায়ী তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার ও হত্যা মামলার ২ নম্বর আসামি বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও মামলার ৩ নম্বর আসামি শ্যাম সুন্দর সরকার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ও ৪ নম্বর আসামি হাবিবুর রহমান। বরখাস্তকালীন সময়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী জীবনধারণ ভাতা পাবেন।

এদিকে শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন বাংলা বিভাগের অধ্যাপক রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক গাজী আরিফুজ্জামান খান। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঠিক তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের আগামী ১৫ দিনের মধ্যে দ্রুত বিচার নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীরা।

দাবিগুলো হচ্ছে আসমা সাদিয়া রুনার পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত বিভাগের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু করা, বিভাগের প্রতিষ্ঠালগ্ন থেকে সব আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করা এবং আসমা সাদিয়া রুনার স্মৃতি স্মরণীয় রাখতে বিশ্ববিদ্যালয়ের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ করা।

এ ছাড়া আগামীকাল সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে শিক্ষক আসমা সাদিয়া রুনার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট, ২ ফিলিং স্টেশনকে জরিমানা

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা

আরিচা ঘাটে চাকায় হাওয়া দেওয়ার সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক দগ্ধ

নরসিংদীর সেই কিশোরীকে ‘হত্যা করেন সৎবাবা’, আদালতে দোষ স্বীকার

যশোরে ৩০ মামলা আসামি ‘বড় রুবেল’ ও সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ গ্রেপ্তার

কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারীকে ধরে থানায় সোপর্দ, বিক্ষোভ

হাসপাতালে চিকিৎসা নিতে এসে লিফটের নিচে পড়ে মৃত্যু, ৪ দিন পর লাশ উদ্ধার

নরসিংদীতে কিশোরীকে হত্যা: মায়ের দ্বিতীয় স্বামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার