হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, দুই কাউন্টারকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি

বাসস্ট্যান্ড। ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহন কাউন্টারে অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় ঝালকাঠি বাসস্ট্যান্ডে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঢাকাগামী লাবিবা ও বলেশ্বর বাস কাউন্টারকে যথাক্রমে পাঁচ ও ছয় হাজার টাকা করে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ইয়াসমিন মেরিনা। এ সময় আনসার ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের সঙ্গে ছিলেন।

নাঈম আহমেদ ও তামান্না ইয়াসমিন মেরিনা আজকের পত্রিকাকে বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় দুই কাউন্টারে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০-এর ধারা অনুযায়ী জরিমানা করে নগদ আদায় করা হয়েছে।

তাঁরা আরও বলেন, সব বাস কাউন্টারের প্রতি সরকারি ভাড়া মেনে চলার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

লাবিবা পরিবহন ঝালকাঠি কাউন্টারের পান্না বলেন, ‘ঈদের আগে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঢাকার গাজীপুর চন্দ্রা পর্যন্ত ভাড়া ছিল ৭৫০ টাকা; ঈদ উপলক্ষে কোম্পানি তা এক হাজার টাকা করেছে। আমি কোনো বাড়তি ভাড়া নিইনি, তবুও আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে। কাউন্টার থেকে টিকিট বিক্রি করলে মাত্র ৪০ টাকা কমিশন পাই।’

বলেশ্বর কাউন্টারের মো. সোহাগ বলেন, ‘কোম্পানি ভাড়া বৃদ্ধি করেছে, আমাদের কোনো হাত নেই। আমি কোনো অতিরিক্ত ভাড়া আদায় করিনি।’

যাত্রীরা জানান, অতিরিক্ত ভাড়া নেওয়ায় তাঁদের দৈনন্দিন যাতায়াতের ব্যয় বেড়ে গেছে এবং অর্থনৈতিকভাবে চাপ তৈরি হয়েছে।

ঝালকাঠি থেকে ঢাকাগামী যাত্রী আল আমিন বলেন, ‘ঢাকাগামী বাসের ভাড়া সরকারি নির্ধারিত ৭৫০ টাকার পরিবর্তে এখন ১০০০ টাকা নেওয়া হচ্ছে। আমাদের পরিবারকে প্রতি যাত্রায় অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, যা খুব কষ্টের।’

যাত্রী মাহমুদা খাতুন বলেন, ‘ভাড়া বাড়ার কারণে কম আয়ের মানুষদের জন্য যাতায়াত প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। আমরা বাধ্য হয়ে অতিরিক্ত খরচে পড়ছি।’

আরেক যাত্রী রুবেল হোসেন বলেন, ‘প্রতি যাত্রায় ২৫০ থেকে ৩০০ টাকা অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। আমাদের পড়াশোনার খরচও সীমিত, এতে খুব সমস্যা হচ্ছে।’

মোটরসাইকেলে তেল পাচ্ছেন না বাইকাররা, সাজেক ভ্রমণ না করেই ফিরছেন পর্যটকেরা

পাবনায় নিখোঁজ যুবকের লাশ মিলল নদে

ঝালকাঠিতে শিশুসন্তানের লাশ কোলে নিয়ে বিচার চাইলেন এক মা

ঝিনাইদহে ফিলিং স্টেশনগুলোয় ক্রেতাদের লম্বা লাইন, চাপ সামলাতে কাজ করছে পুলিশ

কক্সবাজারে ভরপুর পর্যটক, হোটেল-মোটেলে ঠাঁই নেই

নেত্রকোনায় জমির বিরোধে কুপিয়ে জখম, ৫ দিন পর আহত ব্যক্তির মৃত্যু

বাংলাদেশে তেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধ মন্ত্রী

শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

শেখ হাসিনাসহ সব দণ্ডপ্রাপ্তকে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অপরাধ দমনে লালপুরে কাল থেকেই হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর