হোম > সারা দেশ > ঢাকা

নির্মাণাধীন ভবনে শিশুর মৃত্যুর ঘটনায় হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম উলন এলাকায় নির্মাণাধীন একটি ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানিতে পড়ে তাহেদী (৮) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার রাতে থানা ঘেরাও করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে স্থানীয়রা।

গতকাল মঙ্গলবার রাতে নির্মাণাধীন ভবনের লিফটের শ্যাফটে জমে থাকা পানিতে শিশুটির মরদেহ পাওয়া যায়। তারাবির নামাজের সময় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পাশের একটি নির্মাণাধীন ভবনে তার মরদেহ দেখতে পায় তারা। খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ঘটনার প্রতিবাদে বুধবার রাতে ক্ষুব্ধ এলাকাবাসী হাতিরঝিল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা সড়ক অবরোধ করে দ্রুত বিচার ও দায়ীদের শাস্তির দাবি জানায়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পানিতে পড়ে মৃত্যুর ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। কেউ দায়ী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সিবিএর তিন নেতাকে নিয়ে ‘নমনীয়’ কর্তৃপক্ষ

নির্ধারিত দামে মিলছে না সার, বাড়ছে খরচ

গাছ কেটে ৭৫ একর বনভূমি দখলের চেষ্টা

তিতাসের অর্থে নসরুল হামিদের প্রতিষ্ঠানের গ্যাস-সংযোগ

পুলিশের পোশাকে চাঁদা তোলেন ‘ভাগিনা নাঈম’

খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

রায়েরবাজারে রাস্তায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

পাথরঘাটায় ট্রলারের ইঞ্জিন চুরি করে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নির্বাচনী সহিংসতা: পুরুষশূন্য ঝিনাইদহের দুই গ্রাম

হেলে পড়া পাঁচতলা ভবনে ঝুঁকি নিয়ে বসবাস