হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধা-১ আসনে লাখো ভোটের ব্যবধানে বিজয়ী জামায়াতের মাজেদুর রহমান

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

অধ্যাপক মো. মাজেদুর রহমান। ছবি: সংগৃহীত

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মো. মাজেদুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৩৮ হাজার ৯৪৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত খন্দকার অধ্যাপক মো. জিয়াউল ইসলাম মোহাম্মদ আলীকে পরাজিত করেছেন। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৮৫১ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ঈফফাত জাহান তুলি বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত ফলাফলে জানা যায়, এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে ৩৩ হাজার ৯২৭ ভোট, জাতীয় পার্টির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন ঢেঁকি প্রতীকে ২৭ হাজার ১৩০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকে ২ হাজার ৪৪ ভোট, আম জনতার দল প্রজাপতি প্রতীকে ১৭৪ ভোট, বাসদ (মার্ক্সবাদী) কাঁচি প্রতীকে ৩৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ছালমা আক্তার কলস প্রতীকে ৩৬৮ ভোট পেয়েছেন।

ভোট গ্রহণ সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ আসনে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১২৩টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ১১১, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৪, নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

চট্টগ্রামে ১৬ আসনের ১৪ টিতেই ধানের শীষের নিরঙ্কুশ বিজয়

ফেনীতে তিন আসনে বিএনপির নিরঙ্কুশ জয়

নোয়াখালী-৬ আসনে হান্নান মাসউদ বিজয়ী

সাঈদীপুত্র শামীমকে কাঁদিয়ে হাসলেন ধানের শীষের সুমন

নীলফামারীর চারটি আসনেই জামায়াত প্রার্থী বিজয়ী

ঢাকা-১৮ আসনে ধানের শীষের জাহাঙ্গীর বিজয়ী

নরসিংদীর পাঁচ আসনেই জয়ী বিএনপি

ফরিদপুরে তিন আসনে বিএনপির জয়, একটিতে জামায়াত

দিনাজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু বিপুল ভোটে জয়ী

বরগুনা-১ আসনে হাতপাখার জয়